ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের অভিযোগ, হুথি-নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে সৌদি আরব। এই হামলার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গেল।
এতে করে আশঙ্কা তৈরি হয়েছে যে তেহরান তার মিত্র হুথিদের ব্যবহার করে বাব আল-মান্দাব প্রণালি অবরোধের চেষ্টা করতে পারে। বাব আল-মান্দাব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি। লোহিত সাগরে প্রবেশের প্রধান রুট এটি।
এই প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী সমুদ্র বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়বে। সেক্ষেত্রে হরমুজ প্রণালির পর এটি হবে বিশ্বের দ্বিতীয় বড় সংকটময় নৌপথ।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র তাদের “আগ্রাসী কর্মকাণ্ড” বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। সঙ্গে তারা এ অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানির অন্যান্য পথও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

