৬ অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা,হালকা বৃষ্টির আভাস

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

৬ অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা,হালকা বৃষ্টির আভাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২১, ২৭ জুলাই ২০২৬

Google News
৬ অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা,হালকা বৃষ্টির আভাস

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের