বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জি টু জি চুক্তির আওতায়

ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার মেট্রিক টন চাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২২, ১২ মার্চ ২০২৫

Google News
ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার মেট্রিক টন চাল

ভারত ও ভিয়েতনাম থেকে এলো প্রায় ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল। বুধবার (১২ মার্চ) দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌছানোর পর চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থাকে ১৭ হাজার ৮ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ট্রংগান শিপ বন্দরে নোঙরে করে। এছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি রেক এলিট জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

এর আগে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শনিবার (৮ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি পিএইচইউ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536