সোমবার,

২৩ নভেম্বর ২০২৬,

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সোমবার,

২৩ নভেম্বর ২০২৬,

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

সিলেটে করোনায় ১২ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ৩ আগস্ট ২০২১

Google News
সিলেটে করোনায় ১২ জনের মৃত্যু

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭১০ জন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন সিলেট জেলার বাসিন্দা বলে স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে। 

নতুন শনাক্তদের মধ্যে শুধু সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন ৪০৬ জন। এছাড়া সুনামগঞ্জে, ৮৭ হবিগঞ্জে ১৫৩ ও মৌলভিবাজারে ৬৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

নমুনা পরীক্ষা বিবেচনায় সিলেটে শনাক্তের হার ৩৩ দশমিক ৯৭ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪৬৬ জন।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের