শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত চারটি পরীক্ষা হবে ১০-১৩ অক্টোবর

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ২২ সেপ্টেম্বর ২০২২

Google News
দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত চারটি পরীক্ষা হবে ১০-১৩ অক্টোবর

ফাইল ছবি

দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রশ্নফাঁসের কারণে স্থগিত হওয়া চারটি পরীক্ষা হবে আগামী ১০-১৩ অক্টোবর। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের মধ্যে পরীক্ষার তারিখ ওয়েবসাইটে দেওয়া হবে। সম্ভাব্য সময় হবে ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর।

প্রশ্নফাঁসের কারণে বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই চারটি বিষয় হলো— গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও রসায়ন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম এর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং কৃষি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণ বসত স্থগিত করা হলো। স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।

এই বিষয়ে বুধবার শিক্ষাসচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

তিনি আরও বলেন, আগের থেকে প্রশ্নফাঁসের এবারের ধরন একেবারেই ভিন্ন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে যে প্রশ্নফাঁস হলো সেটি থানার লকার থেকে আনার সময় ফাঁস হয়েছে।সেখানকার কেন্দ্র সচিব এ ঘটনা ঘটিয়েছেন। তিনি বিজ্ঞান বিভাগ এর বাড়তি কিছু প্রশ্ন নিয়ে নেন। পরে যা আমাদের নজরে আসে। যদিও প্রশ্নগুলো এখনো ছড়িয়ে পড়েনি। প্রশ্নগুলো তিনি বাণিজ্যিক উদ্দেশে নাকি ব্যক্তিগত কারো সহায়তার উদ্দেশে নেওয়া হয়েছে তা তদন্তের পরে জানা যাবে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536