শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

যশোরের শার্শায় বিষ পানে মা-মেয়ের আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি:

প্রকাশিত: ১৩:৫১, ১৮ আগস্ট ২০২১

Google News
যশোরের শার্শায় বিষ পানে মা-মেয়ের আত্মহত্যা

ছবি ইন্টারনেট

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শুড়ারঘোপ গ্রামে মায়ের সাথে অভিমান করে নিজ মেয়েকে বিষ খাইয়ে মাও আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১০ টার দিকে। নিহতরা হলেন ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমি খাতুন (৩০) ও তার মেয়ে আঁখি মনি (৬)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশীরা জানান, ৩ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর সুমি খাতুন তার শিশু কন্যা আঁখি মনিকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এ নিয়ে সুমির মায়ের সঙ্গে প্রতিনিয়ত কথা কাটাকাটি হতো তার। মঙ্গলবার মা তাকে এ নিয়ে বকাঝকা করেন। এরপর তার ও মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের।

এ বিষয়ে লক্ষণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোমিনুল হোসেন জানান, মেয়েটার বিয়ের পর সংসারে ঝামেলার কারণে বিচ্ছেদ হয়। তারপর থেকে সুমি খাতুন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সাথে পারিবারিক বিষয়ে তার কথা কাটাকাটি হয়। এরপর রাত ৯ টার দিকে বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে সুমি খাতুন প্রথমে মেয়েকে বিষপান করান তারপর নিজেও বিষপান করেন।

খবর পেয়ে তার পরিবার ও এলাকার লোকজন তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আঁখি মনি (৬) কে মৃত ঘোষণা করেন এবং মা সুমি খাতুনকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে সুমি খাতুনও মারা যান। মরদেহ দুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে বলে তিনি জানান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, বিষ পানে মা-মেয়ের আত্মহত্যার বিষয়টি শুনেছি। যেহেতু মরদেহ দুইটি যশোর হাসপাতালে মর্গে রয়েছে সেহেতু ঘটনাস্থলে কোনো ফোর্স পাঠায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি আসল রহস্য কী?
 

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536