কোভিড-১৯: সাতক্ষীরায় ১৪ জনের মৃত্যু, চার মৃত্যুই অক্সিজেন সংকটে

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

অক্সিজেন সংকটে বাড়ছে মৃতের সংখ্যা

সাতক্ষীরায় করোনা হাসপাতালে ১৪ জনের মৃত্যু, চার মৃত্যুই অক্সিজেন সংকটে

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ১ জুলাই ২০২১

আপডেট: ২২:০০, ১ জুলাই ২০২১

Google News
সাতক্ষীরায় করোনা হাসপাতালে ১৪ জনের মৃত্যু, চার মৃত্যুই অক্সিজেন সংকটে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড হাসপাতাল); ছবি-রেডিও টুডে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড হাসপাতাল) গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে চার জন এবং করোনা উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজনই অক্সিজেনের অভাবে মারা গেছেন বলে অভিযোগ তুলেছেন মৃতদের স্বজনরা। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৭৪ জন এবং উপসর্গে ৩৫০ জনের মৃত্যু হলো।

এদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন করোনা পজিটিভ রোগি শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমনের হার ৪৯.০৩ শতাংশ। সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

অন্যদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটিড হাসপাতাল ঘোষণা করা হলেও সেখানে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। সেন্টার অক্সিজেন সরবরাহ না থাকায় বুধবার রাতে আইসিইউ ওয়ার্ডে ভর্তি ৪ জন করোনা রোগির মৃত্যু হয়েছে। 

রোগীর স্বজনেরা অভিযোগ তুলেছে, বুধবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক ঘন্টা সেন্টাল অক্সিজেন সরবরাহে বিপর্যয় দেখা দেয় । আর এ কারনে চারজন করোনা আক্রান্ত রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা অক্সিজেন বিপর্যয়ের কথা স্বীকার করে বলেন, চাহিদা অনুযায়ী অক্য্রিজেন সরবরাহ পাওয়া যাচ্ছে না। বুধবার সকাল থেকেই আমরা সংশ্লিষ্ট মহলকে বলেছি। কিন্তু অক্সিজেন সরবরাহ পেতে পেতে রাত ৮ টা বেজে গেছে। যে কারনে ওই সময়ের মধ্যে করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে।    

এদিকে সপ্তাহব্যাপী লকডাউনের আজ প্রথম দিনের লকডাউন চলছে। রাস্তাঘাটে মানুষ জনের চলাচল কম লক্ষ্য করা যাচ্ছে। মোড়ে মোড়ে মোতায়ন করা হয়েছে পুলিশ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের