কুড়িগ্রামে ধরণীবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

কুড়িগ্রামে ধরণীবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ২৭ সেপ্টেম্বর ২০২১

Google News
কুড়িগ্রামে ধরণীবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

ছবি: রেডিও টুডে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে অভিভাবক, কিশোর-কিশোরী, ইউনিয়ন পরিষদ সদস্য ও শিক্ষকদের সামনে এ ঘোষণা দেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

উলিপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস অনুষ্ঠানের উদ্যোক্তা। এই ঘোষণার পর আগামি তিন বছরের মধ্যে এই ইউনিয়নকে সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত করার জন্য এলাকার জনসাধারণ ও সরকারের পক্ষ থেকে প্রতিরোধে একত্রে কাজ করার অঙ্গীকার করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, পানাউল্ল্যা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন, আরডিআরএস’র প্রতিনিধি আরিফ-উজ-জামান, ধরণীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা রুবেল।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের