গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

রেডিওটুডে প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৫, ২৩ অক্টোবর ২০২৩

Google News
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকেরা।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে স্থানীয় লগোজ অ্যাপারেল লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ শুরু করে।

পুলিশ, পোশাক কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, তেলিরচালা এলাকায় লগোজ অ্যাপারেল লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের