মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৩, ১২ এপ্রিল ২০২৪

Google News
বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার মনসার টেক মেম্বারের দোকানের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. ওসমানের ছেলে মো. হৃদয় (২২) ও একই এলাকার ফোরকান বাদশার ছেলে মো. ইমরান (২০)। 

জানা যায়, মোটরসাইকেল আরোহী দুইজন শান্তির হাট এলাকা থেকে বোয়ালখালীর দিকে যাচ্ছি। এসময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন পটিয়া হাইওয়ে থানার এসআই আবদুর রশীদ জানান, যাত্রীবাহী লোকালবাসটি আটক রয়েছে এবং নিহত দুইজনের মরদেহ হাইওয়ে থানায় হেফাজতে আছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536