সোমবার,

২৩ নভেম্বর ২০২৬,

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সোমবার,

২৩ নভেম্বর ২০২৬,

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ২৩ নভেম্বর ২০২১

আপডেট: ১৪:৫২, ২৩ নভেম্বর ২০২১

Google News
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

ফাইল ছবি

পাঁচ দফা দাবিতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ডাকে চলমান পরিবহন ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) রাতে বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সিলেটের বিভাগীয় কমিশনার (ডিসি) মো. খলিলুর রহমান। এ সময় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিলেটের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ পরিবহণ ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের তুলে ধরা দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ আগামী ৫ জানুয়ারী পর্যন্ত ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে সোমবার সকাল থেকে সিলেটে শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রোববার ৫ দফা দাবিতে এই ধর্মঘট আহ্বান করে পরিবহন শ্রমিক ফেডারেশন।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের