বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোর শহরের বেশ কিছু এলাকায় আজ বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই নেসকো নাটোর দপ্তরের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় এই ডালপালা কাটার কাজ চালানো হবে।
ফলে আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ফিডারের আওতায় থাকা সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

