বগুড়ায় কাল থেকে লকডাউন

বুধবার,

২৯ জুলাই ২০২৬,

১৪ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

২৯ জুলাই ২০২৬,

১৪ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বগুড়ায় কাল থেকে লকডাউন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ১৯ জুন ২০২১

Google News
বগুড়ায় কাল থেকে লকডাউন

প্রতীকী ছবি

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে ২৬ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে বগুড়া জেলা প্রশাসন।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুসারে, রবিবার রাত ১২টা থেকে আগামী ২৬ জুন এই লকডাউন বহাল থাকবে।

এই সময় পৌর এলাকাসহ পুরো উপজেলায় সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং চিকিৎসাসেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো চালু থাকবে। এছাড়া খাবারের দোকান, রেস্তোরাঁ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বাসসহ অন্যান্য যানবাহন বগুড়া শহরে প্রবেশ বা বাহির হতে পারবে না। শুধু দূরপাল্লার বাস মহাসড়ক ব্যবহার করতে পারবে। এছাড়া জরুরি সেবাদানকারী পরিবহন যেমন অ্যাম্বুলেন্স, খাদ্যদ্রব্য সরবরাহকারী পরিবহন ও চিকিৎসাসেবায় নিয়োজিত পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানসহ গণজমায়েত হয় এমন সব অনুষ্ঠান বন্ধ থাকবে। শহরের সাপ্তাহিক-বাজার, চায়ের দোকান, পর্যটন স্থল, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সরকারের রাজস্ব আদায়ে যুক্ত প্রতিষ্ঠান-দপ্তর এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এর আগে গত ৬ জুন এক বিজ্ঞপ্তিতে করোনা সংক্রমণ রোধে বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টার পর দোকানপাট বন্ধ করার ঘোষণা করা হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের