বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ফের সোনার দাম বাড়াল বাজুস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৩, ২১ এপ্রিল ২০২৪

Google News
ফের সোনার দাম বাড়াল বাজুস

কমানোর একদিন পরই দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। এবার বাজুস প্রতি ভরিতে দাম বাড়িয়েছে ৬৩০ টাকা। এপ্রিল মাসের এ পর্যন্ত বাজুস চারবারে ৫ হাজার ১৯০ টাকা বাড়িয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। যা আজ বিকেল থেকে কার্যকর শুরু হয়েছে। সকালে প্রতি ভরি সোনা এক লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা বিক্রি হয়েছে।

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, ২০ এপ্রিল সোনার দাম কমিয়েছিল বাজুস।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৮ হাজার ৬৬২ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা। আজ সকালে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ১৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৮ হাজার ২৪২ টাকায় বিক্রি হয়।

 

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536