শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জায়েদ-নিপুণ মামলার শুনানি পেছালো আবারও

বিনোদেন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ১৩ নভেম্বর ২০২২

Google News
জায়েদ-নিপুণ মামলার শুনানি পেছালো আবারও

জায়েদ খান ও নিপুণ আক্তার

আবারও পেছানো হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদ দিয়ে দ্বন্দ্ব ও আদালত অবমাননার বিষয়ে আপিল বিভাগের শুনানি। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

নিপুণ আক্তারের আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে আজ রোববার (১৩ নভেম্বর) এই আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ। এর আগে বেশ কয়েক দফা শুনানির সময় পিছিয়েছিল।

চিত্রনায়ক জায়েদ খান এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। পরবর্তীতে নিপুণও জায়েদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। 

চেম্বার জজ আদালত এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত ও স্থিতাবস্থা দেয়।

জায়েদ খানের আইনজীবী বলেন, এই স্থিতাবস্থা অনুযায়ী জায়েদ খান দায়িত্ব পালন করে যেতে পারবেন। তবে নিপুণের আইনজীবীর দাবি, বিষয়টির ভুল ব্যাখ্যা করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536