বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বুবলী অনেকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন, দাবি শাকিব খানের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ১৪ মে ২০২৩

Google News
বুবলী অনেকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন, দাবি শাকিব খানের

ফাইল ছবি

শাকিব খান আর বুবলীর দাম্পত্য সমীকরণ দিন দিন যেনো জটিলই হচ্ছে। দুজনের পাল্টাপাল্টি বক্তব্যে ধোঁয়াশাই সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগেই বুবলীর সঙ্গে কোনোরকম সম্পর্ক নেই বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন শাকিব। এরপর ক্ষোভে ফেটে পড়া বুবলী ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, দুজনের মধ্যে এখনও সুসম্পর্ক বজায় রয়েছে। তাদের এখনো বিচ্ছেদ হয়নি। সম্প্রতি তারা একান্তে সময়ও কাটিয়েছেন।

বুবলীর এই দাবিকে অসত্য বলে মন্তব্য করেছেন শাকিব। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, "আমি কিছু বলতে চাই না। সে যখন বলছে আমাদের মধ্যে এখনও সম্পর্ক রয়েছে তাহলে সে-ই প্রমাণ দিক। কারণ সে তো একজন শিক্ষিত মেয়ে। সে এয়ারহোস্টেস, টিভিতে নিউজ প্রেজেন্টার ছিল, তাই তার মতো একজন শিক্ষিত মেয়ের কাছে তো কোনো মিথ্যা বলার মতো বোকামি কেউ আশা করবে না।"

বুবলীকে অন্ধ বিশ্বাস করলেও সে তাকে ব্ল্যাকমেইল করে নিজের স্বার্থ আদায় করেছেন বলে অভিযোগ শাকিবের, "দেখুন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম— সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে। একইসঙ্গে সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব! কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন। আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি। কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারও সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু দুই সন্তান জয় ও বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো পরম শান্তিতে কাটাতে চাই।"

ঈদে বুবলী শাকিবের বাড়িতে গেছেন, নিজের হাতে খাইয়ে দিয়েছেন বলেও তার দেয়া স্ট্যাটাস নিয়ে শাকিব বলেন, "আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর এক দিনের জন্যও সে আমাদের বাসায় থাকেনি। আমার বাসার কারও সঙ্গে তার কথাও হয়নি। আগে পরিচয়ও ছিল না। সে জোর করে আমার বাসায় এসে সিন-ক্রিয়েটের চেষ্টা করে। শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার ন্যানিই আমার বাসায় নিয়ে আসে। অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় এসেছে। যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না। অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসার সবাই বসে খেয়েছি। তারপর শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম তখন বুবলীও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবারই আমি খাইনি। আসলে সেদিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল। মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে তাই করার চেষ্টা করেছে।"

শাকিবের হাত ধরে ঢালিউডে পা রাখেন বুবলী, এমনটা অনেকে ভাবলেও শাকিব বলেন, “এটা একটা ডাহা মিথ্যা কথা। আমি তাকে চিনতামও না, সে তার মেকআপ আর্টিস্টকে দিয়ে আমার মেকআপ আর্টিস্টকে বলাত সে আমার সঙ্গে নায়িকা হিসেবে ছবিতে কাজ করতে চায়। আমার মেকাপ আর্টিস্ট আমাকে এসে বলত টিভিতে খবর পরে একটি মেয়ে আপনার সঙ্গে দেখা করতে ও আপনার সঙ্গে অভিনয় করতে চায়। আমি এসব কথাকে কখনও পাত্তা দিইনি। এভাবে অনুরোধ করাতে করাতে প্রায় ৫-৬ মাস কেটে গেল। এক দিন এফডিসিতে ‘রাজনীতি’ ছবির শেষ দিনের শুটিং করছিলাম। হঠাৎ বিকালের দিকে আমার মেকআপ আর্টিস্ট এসে বলল, ওই মেয়েটা আপনার সঙ্গে দেখা করার জন্য সকাল থেকে এসে বসে আছে। তখন মেকআপ রুমে অভিনেতা আহমেদ শরীফ, প্রয়াত সাদেক বাচ্চু ও এ ছবির পরিচালক বুলবুল বিশ্বাসসহ অনেকেই উপস্থিত ছিলেন। আমি মেকআপ আর্টিস্টকে বললাম আচ্ছা, তাকে নিয়ে এসো। মেয়েটি এসে আমাকে তার ইচ্ছার কথা জানাল। শুনে বললাম, ভবিষ্যতে সুযোগ হলে দেখব। পরে যখন ‘বসগিরি’ ছবিটি নির্মাণ হতে যাচ্ছিল সেই ছবিতে নির্মাতা একজন নতুন নায়িকা খুঁজছিলেন, তখন আমি তাকে বললাম বুবলীর কথা। নির্মাতাই তখন তাকে এনে কাজ করালেন।”

শেষে বুবলীকে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার নাটক বন্ধ করতে বলেন শাকিব খান। বেশি বাড়াবাড়ি করলে শাকিবও চুপ থাকবেন না বলে কড়া হুঁশিয়ারি দেন ঢালিউড কিং।

 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536