বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

৮৩ বছর বয়সে বাবা হবার ঘোষণা দিলেন আল পাচিনো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৫, ৩ জুন ২০২৩

Google News
৮৩ বছর বয়সে বাবা হবার ঘোষণা দিলেন আল পাচিনো

৮৩ বছর বয়সে বাবা হবার ঘোষণা দিলেন আল পাচিনো

মার্কিন অভিনেতা আল পাচিনো ৮৩ বছর বয়সে আবারও চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন। বিবিসিকে এই খবরটি নিশ্চিত করেছেন আল পাচিনোর প্রতিনিধি।

পাচিনো বর্তমানে তিন সন্তানের বাবা। এদের ভিতর দুজনের মা বেভারলি ডি'অ্যাঞ্জেলো এবং একজনের মা জ্যান ট্যারান্ট।

গডফাদারখ্যাত এই তারকা এবার জানিয়েছেন, 'তার ২৯ বছর বয়সী গার্লফ্রেন্ড নূর আলফাল্লা আট মাসের গর্ভবতী।' মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী জানা যায়, কোভিড-১৯ মহামারির ওই সময় থেকেই একসঙ্গে আছেন পাচিনো ও আলফাল্লা।

প্রায় পাঁচ দশকের চেয়েও বেশি বড় ক্যারিয়ার পাচিনোর। দ্য আইরিশম্যান ছাড়াও দ্য গডফাদার, স্কারফেস এবং সেন্ট অভ আ উম্যান-এর মতো বিখ্যাত এতসব সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই তারকা ১৯৯৩ সালে সেন্ট অভ আ উম্যান-এর জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান। এদিকে আলফাল্লা সিনেমা শিল্পে কাজ করেন। তিনি বিলি নাইট ছাড়াও লিটল ডেথ এবং ব্রসা নস্ট্রা ইত্যাদি সিনেমা প্রযোজনা করেছেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536