বিচ্ছেদের পরে কান্নায় ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বিচ্ছেদের পরে কান্নায় ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩২, ৬ ডিসেম্বর ২০২৫

Google News
বিচ্ছেদের পরে কান্নায় ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা

রণবীর কাপূরের সঙ্গে বিচ্ছেদের পরে কান্নায় ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ। ভেবেছিলেন, শুধু সম্পর্কই না, নিজের কর্মজীবনও ধ্বংস হতে চলেছে। সম্প্রতি এক বর্ষীয়ান সাংবাদিক বিষয়টি প্রকাশ্যে এনেছেন। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে ক্যাটরিনা কিভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন, তা-ও প্রকাশ্যে আনেন তিনি।

‘অজব প্রেম কি গজ়ব কাহানি’ ছবিতে অভিনয় করার সময়ে প্রেম শুরু ক্যাটরিনা ও রণবীরের। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। সাংবাদিক বলেছেন, “আমরা যখন যশরাজ ফিল্মস-এর স্টুডিয়োয় ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, তখন উনি অঝোরে কাঁদছিলেন। একটাই কথা বলছিলেন, ‘আমি বড় ভুল করে ফেলেছি।

আমি কাজ হারাচ্ছি, আর তার জন্য আমি নিজেই দায়ী।”

রণবীরকে ভালোবেসেছিলেন ক্যাটরিনা। কিন্তু সম্পর্কে বোঝাপড়া ছিল না। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ক্যাটরিনা নাকি সেই দিন বলেছিলেন, ‘আমরা আর একসঙ্গে নেই এখন।

কিন্তু ওর জন্য আমি আমার নিজের কর্মজীবন ধ্বংস করে ফেলেছি।’
সেই সাংবাদিক সম্প্রতি একটি পডকাস্টে বলেছেন, ‘ক্যাটরিনা নিশ্চয়ই ভেবেছিলেন, রণবীরকে বিয়ে করে উনি কপূর পরিবারের অংশ হয়ে উঠবেন। উনি ভেবেছিলেন, কাপূর পরিবারের বৌদের অভিনয় করতে দেওয়া হতো না। তাই তিনিও বেশ কিছু ছবি ফিরিয়ে দিয়েছিলেন। পরে সেটা নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন।

রণবীরের সঙ্গে বিচ্ছেদ-পর্ব খুব একটা মসৃণ ছিল না। সেই সম্পর্ক থেকে বেরোতে বেশ খানিকটা সময় লেগেছিল ক্যাটরিনার। অবশেষে রণবীরেরই ভালো বন্ধু তথা সহকর্মী ভিকি কৌশলের সঙ্গে প্রেম শুরু হয় নায়িকার। ২০২১-এর ডিসেম্বরে তারা বিয়ে করেছিলেন। গত ৭ নভেম্বর তারা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের