জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ ছবি প্রকাশ, নেটমাধ্যমে শোরগোল

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ ছবি প্রকাশ, নেটমাধ্যমে শোরগোল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২২, ৮ ডিসেম্বর ২০২৫

Google News
জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ ছবি প্রকাশ, নেটমাধ্যমে শোরগোল

প্রেমের গুঞ্জনে আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর মার্কিন পপ সেনসেশন কেটি পেরি। এতদিন যা ছিল শুধুই ‘গুঞ্জন’, জাপান সফরে তা প্রকাশ্য পেল পূর্ণাঙ্গ প্রেম হয়েই!

রাজনীতি আর বিনোদন দুনিয়ার দুই মেরুর দুই বাসিন্দা এখন এক সুতোয় গাঁথা। বর্তমানে জাপান সফরে রয়েছেন কেটি-ট্রুডো জুটি। সফরের শুরুতেই সেদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো; সঙ্গী হিসেবে নেন কেটিকে। এভাবেই সেদিন কেটির সঙ্গে প্রেমের প্রথম সিলমোহর দেন ট্রুডো নিজে।

এখনও জাপান সফরেই এই জুটি, মাঝে কেটে গেছে দুটো দিন। এবার জাপান সফরের একগুচ্ছ ছবি প্রকাশ করলেন কেটি; যেখানে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল গায়িকাকে।

ছবিতে দেখা যায়, জাস্টিন ট্রুডোর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন কেটি। একটি ছবিতে দুজনে গাল ঘেঁষে সেলফি তুলেছেন, যেখানে দুজনের চোখেমুখেই উপচে পড়ছে নতুন সম্পর্কের উচ্ছ্বাস। আরেকটি ফ্রেমে দেখা যায়, নিভৃতে খাবার উপভোগ করছেন এই জুটি।

ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। অর্থাৎ, সফরের আনন্দ যে শুধুই ভ্রমণে সীমাবদ্ধ ছিল না, তা বুঝিয়ে দিলেন স্পষ্টভাবেই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের