তনিকে ঘিরে ভাইরাল ফটোকার্ড নিয়ে যা জানা গেল

রোববার,

২৯ মার্চ ২০২৬,

১৫ চৈত্র ১৪৩২

রোববার,

২৯ মার্চ ২০২৬,

১৫ চৈত্র ১৪৩২

Radio Today News

তনিকে ঘিরে ভাইরাল ফটোকার্ড নিয়ে যা জানা গেল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২১, ২৯ মার্চ ২০২৬

Google News
তনিকে ঘিরে ভাইরাল ফটোকার্ড নিয়ে যা জানা গেল

সচেতন নাগরিক সমাজ (সিসিএস)-এর সদস্যসচিব ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক সংস্থা। সম্প্রতি ফেসবুকে একটি ফটোকার্ডে দাবি করা হয়, ‘বিমার টাকা‌ ক্ষতিপূরণ হিসেবে পেতে নিজ দোকানে তনির ভাঙচুর' ।

এতে উল্লেখ করা হয়, ‘ব্যাংক লোন মওকুফ ও বীমার টাকা ক্ষতিপূরণ হিসেবে পেতে উত্তরার আউটলেটে তন্বীর ভাঙচুর নাটক’। এই দাবিটি দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়।

তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার-এর অনুসন্ধানে জানা গেছে, এই দাবির কোনো সত্যতা নেই। এটি মূলত একটি স্যাটায়ার (ব্যঙ্গাত্মক) পোস্ট থেকে নেওয়া হয়েছে, যা পরবর্তীতে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

তাদের অনুসন্ধানে আরও দেখা যায়, “C16 Archive” নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৮ মার্চ ফটোকার্ড আকারে পোস্টটির সূত্রপাত হয়। ওই পেজটি ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশের জন্য পরিচিত।

এ বিষয়ে কোনো মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, ‘C16 ARCHIVE — An independent investigative platform exposing hidden truths and publishing stories many media outlets are afraid to report.’ পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Media/ News company হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজ থেকে নিয়মিতই এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (১, ২)।

সুতরাং, ‘ব্যাংক লোন মওকুফ ও বীমার টাকা ক্ষতিপূরণ হিসেবে পেতে উত্তরার আউটলেটে তন্বীর ভাংচুর নাটক!’ দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের