আরও দুই শিশুর মৃত্যু, দুই মাসে হাম ও উপসর্গে প্রাণ গেল ৪০০’র বেশি

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

২ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

আরও দুই শিশুর মৃত্যু, দুই মাসে হাম ও উপসর্গে প্রাণ গেল ৪০০’র বেশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৪, ১৬ মে ২০২৬

Google News
আরও দুই শিশুর মৃত্যু, দুই মাসে হাম ও উপসর্গে প্রাণ গেল ৪০০’র বেশি

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ৭ হাজার ৫২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এদিকে চিকিৎসা শেষে এ পর্যন্ত ৩৬ হাজার ৬৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের