জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৭ মার্চ, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, সর্বগ্রাসী গ্রহ রাহু ও প্রেমের দেবতা শুক্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে।
বৃষ
নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। টাকা উপার্জনের পথ খুলবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
মিথুন
কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
কর্কট
ব্যাংক-ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশগমনের পথ খুলবে।
সিংহ
দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে।
কন্যা
পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীরা বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা দিয়ে জীবন গড়বে।
তুলা
শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। লৌকিকতা পরিহার্য। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। নেশা মদ থেকে দূরে থাকুন। মামলা মোকদ্দমায় জয়ী করবে।
বৃশ্চিক
পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। মনের অভিলাষ পূর্ণ হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
ধনু
শ্রমিক কর্মচারীর ওপর তীক্ষè নজর রাখুন। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।
মকর
প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। মনের অভিলাষ পূর্ণ হবে। সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে।
কুম্ভ
কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। শ্রমিক-কর্মচারীর মন জুগিয়ে চলুন।
মীন
কর্ম, ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

