বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শরীরে মেয়ের নাম ৬৬৭ বার খোদাই করে বাবার বিশ্বরেকর্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৯, ১৬ সেপ্টেম্বর ২০২৩

Google News
শরীরে মেয়ের নাম ৬৬৭ বার খোদাই করে বাবার বিশ্বরেকর্ড

মেয়ের প্রতি অদম্য ভালোবাসা। তাকেই নিজেরই শরীরে খোদাই করে রাখলেন বাবা। চামড়া ফুঁড়ে লিখিত রইল আত্মজার নাম। একবার নয়, বার বার। এমনই আশ্চর্য অপত্যপ্রেমের সাক্ষী হলো গিনেস বুক। শরীরে মেয়ের নাম ৬৬৭ বার ট্যাটু করে রেকর্ড গড়ে ফেললেন ইংল্যান্ডের এক ব্যক্তি। এক বার নয়, দু-দু বার। 

ইংল্যান্ডের বাসিন্দা ৪৯ বছরের মার্ক ওয়েন ইভান। ২০১৭ সালেও মার্ক ট্যাটুর জন্য রেকর্ড তৈরি করেছিলেন। সে সময় তিনি পিঠে তার মেয়ে লুসির নাম ২৬৭ বার লিখিয়েছিলেন। একই নামের ট্যাটুর জন্য মার্কের নাম উঠেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। কিন্তু ২০২০ সালে মার্কের সেই রেকর্ড ভেঙে দেন দিয়েদ্রা ভিগলি নামে এক নারী। তিনি আমেরিকার বাসিন্দা। দিয়েদ্রা নিজের নামের ৩০০টি ট্যাটু করিয়েছিলেন। ফলে রেকর্ড হাতছাড়া হয়ে যায় মার্কের।  

তবে হাল ছাড়ার পাত্র ছিলেন না মার্ক। নিজের হারানো উপাধি ফিরে পেতে মরিয়া ছিলেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু পিঠে তো আর জায়গা নেই। অগত্যা দু’পায়ে ৪০০টি ট্যাটু করিয়ে ফেলেন মার্ক। দু’পায়ে ২০০টি করে ট্যাটু করানোর পর উচ্ছ্বসিত হয়ে মার্ক বলেন, ‘রেকর্ড ফিরে পাওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা আমি আমার মেয়েকে উৎসর্গ করলাম।’

জানা গেছে, দু’জন ট্যাটু শিল্পী মিলে এক ঘণ্টা ধরে ট্যাটুগুলো করেছেন। এই মুহূর্তে দ্বিতীয় সন্তানের কোনো পরিকল্পনা নেই মার্ক ও তার স্ত্রীর। তবে ভবিষ্যতে যদি তাদের আবার সন্তান হয়, তাহলে আরো এই ট্যাটু দিয়ে বড় কোনো কাণ্ড ঘটাবেন মার্ক। স্নেহ আর অধ্যাবসায়ের এমন আশ্চর্য মিলন দেখে তাজ্জব সবাই। 

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536