আরও ১০০ কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা জারি

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

Radio Today News

আরও ১০০ কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা জারি 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Google News
আরও ১০০ কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা জারি 

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরও ১০০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মধ্য আমেরিকার নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন প্রশাসনের ওপর যুক্তরাষ্ট্র এই ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

আন্তর্জাতিক ও নিকারাগুয়ার স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুদিন ধরে ওর্তেগা প্রশাসনের বিরুদ্ধে দেশটির বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী, সংবাদমাধ্যম, ব্যবসায়ী নেতা এবং ক্যাথলিক চার্চের যাজকদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ জানিয়ে আসছে। 

সেসব অভিযোগ আমলে নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শুক্রবারের ব্রিফিংয়ে জানিয়েছেন ব্লিনকেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের