তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

Radio Today News

তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ১ এপ্রিল ২০২৪

Google News
তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন  ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার সাজা স্থগিতের এ রায় দেন আদালত। ইমরানের স্ত্রী বুশরা বিবির সাজাও স্থগিত করা হয়েছে। খবর ডনের।

ইসলামবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ইমরানের আপিলের শুনানিতে রায় স্থগিতের আদেশ দেন। 

আদালতে ইমরানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আলি জাফর। এ সময় পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর প্রসিকিউটর আমজাদ পারভেজ আদালতে উপস্থিত ছিলেন।

একাধিক মামলার রায়ে গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ৩১ জানুয়ারি ইসলামাবাদের একটি দুর্নীতিবিরোধী আদালত ইমরান ও বুশরা বিবিকে এ সাজা দেন। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এ রায় ঘোষণা করা হয়। রায় অনুসারে, ইমরান ও বুশরা বিবিকে দশ বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষিদ্ধ এবং তাদের প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের