বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কিউবায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক

প্রকাশিত: ০৮:৪১, ১১ নভেম্বর ২০২৪

Google News
কিউবায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

কিউবাতে বিপর্যয় যেন থামছেই না। কিছুদিন আগে দেশটিতে জাতীয় গ্রিডে সমস্যার কারণে পুরো দেশ ব্ল্যাকআউট হয়ে পড়ে। তার মধ্যেই আবার আঘাত হানে শক্তিশালী ঝড়। এবার দেশটিতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আল জাজিরা 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। দেশটির বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ভূমিকম্পের আঘাতে ভূমিধসের ফলে বাড়িঘর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য কাজ শুরু করেছি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা এমন শক্তিশালী ভূমিকম্প তাদের জীবনে কখনও দেখেনি। ইউএসজিএস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে। 

সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এর আগেও আমরা ভূমিকম্প দেখছি। কিন্তু এবারের মতো এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি।’ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536