শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

টিউলিপকে ‘প্রতারক মন্ত্রী’ বললো ডেইলি মেইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ৯ জানুয়ারি ২০২৫

Google News
টিউলিপকে ‘প্রতারক মন্ত্রী’ বললো ডেইলি মেইল

যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বর্তমানে একের পর এক বিতর্কের মুখে পড়েছেন। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন এবং অর্থ আত্মসাতের অভিযোগে বিপর্যস্ত এই মন্ত্রীর বিরুদ্ধে এবার তদন্তের দাবি উঠেছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ তার ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার এক ঘনিষ্ঠ সহযোগীর কাছ থেকে লন্ডনের একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন, যার তথ্য তিনি গোপন রেখেছেন।

এদিকে, এসব অভিযোগের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো টিউলিপকে অর্থ মন্ত্রণালয়ের অফিসে প্রবেশ করতে দেখা গেছে বলে জানিয়েছে ডেইলি মেইল। তারা টিউলিপকে ‘প্রতারক মন্ত্রী’ হিসেবে অভিহিত করে আরও বলেছে, মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে।

২০২২ সালে টিউলিপের বিতর্কিত ফ্ল্যাট নিয়ে ডেইলি মেইল একটি অনুসন্ধান চালায়। ওই সময় তারা খুঁজে পেয়েছিল এটি আসলে তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। কিন্তু তখন টিউলিপ মিথ্যা কথা বলেন যে, ফ্ল্যাটটি তার বাবা-মা তাকে কিনে দিয়েছেন। ওই সময় ডেইলি মেইলকে তিনি হুমকি দেন, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপর আর এটি প্রকাশ করা হয়নি।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল কোড উপদেষ্টা এই বিষয়ে তদন্ত করবেন। বিশেষ করে, ডেইলি মেইলকে ফ্ল্যাটের বিষয়ে টিউলিপের দেওয়া মিথ্যা তথ্য যাচাই করা হবে। লেবার পার্টির একটি সূত্রও স্বীকার করেছে, টিউলিপের বাবা-মা ফ্ল্যাটটি কেনেননি। এটি তার খালার সহযোগীর ‘কৃতজ্ঞতার উপহার’।

অন্যদিকে, এই বিতর্কিত ফ্ল্যাট নিয়ে টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) তদন্ত শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস।

টিউলিপের বিরুদ্ধে এসব অভিযোগ তার রাজনৈতিক অবস্থানকে ব্যাপকভাবে নড়বড়ে করে তুলেছে। এখন দেখার বিষয়, তদন্তের ফলাফল কী হয় এবং লেবার পার্টি তার প্রতি কী অবস্থান নেয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536