ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

রোববার,

০৮ মার্চ ২০২৬,

২৪ ফাল্গুন ১৪৩২

রোববার,

০৮ মার্চ ২০২৬,

২৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:১৬, ৮ মার্চ ২০২৬

Google News
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ শুরু হয়। ধারণা করা হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে প্রতিহত করার চেষ্টা করছিল।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন বা ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার রাতে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় এই হামলা চালানো হয়।

এর আগে, হিজবুল্লাহ জানিয়েছিল যে তারা একই শহর লক্ষ্য করে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বেশ কিছু ড্রোন হামলা করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের