ইসরায়েলকে ২০ হাজার বোমা সরবারহ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

রোববার,

০৮ মার্চ ২০২৬,

২৪ ফাল্গুন ১৪৩২

রোববার,

০৮ মার্চ ২০২৬,

২৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইসরায়েলকে ২০ হাজার বোমা সরবারহ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:২০, ৮ মার্চ ২০২৬

Google News
ইসরায়েলকে ২০ হাজার বোমা সরবারহ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কংগ্রেসের আনুষ্ঠানিক পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে। এই অস্ত্র চুক্তির মোট মূল্য প্রায় ৬৫০ মিলিয়ন ডলার বলে জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে জরুরি পরিস্থিতি হিসেবে উল্লেখ করে বলেছেন, এ ধরনের অবস্থায় কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রয়োজন হয় না।

এছাড়া কর্মকর্তারা জানান, ইসরায়েল সরাসরি বাণিজ্যিক প্রক্রিয়ার মাধ্যমে আরও প্রায় ২৯৮ মিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ কেনার পরিকল্পনা করছে।

এদিকে ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় সামরিক অভিযান চালানোর সময় ইসরায়েল সম্ভবত এ ধরনের ভারী গোলাবারুদ ব্যবহার করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের