২০টি মিসাইল ও ৩৭টি ড্রোন প্রতিহতের তথ্য দিল সংযুক্ত আরব আমিরাত

রোববার,

২৯ মার্চ ২০২৬,

১৪ চৈত্র ১৪৩২

রোববার,

২৯ মার্চ ২০২৬,

১৪ চৈত্র ১৪৩২

Radio Today News

২০টি মিসাইল ও ৩৭টি ড্রোন প্রতিহতের তথ্য দিল সংযুক্ত আরব আমিরাত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:০৭, ২৯ মার্চ ২০২৬

Google News
২০টি মিসাইল ও ৩৭টি ড্রোন প্রতিহতের তথ্য দিল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৭টি ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ‘সরাসরি হামলা’ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশাল সংখ্যক আক্রমণ মোকাবিলা করেছে।

যার মধ্যে ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ মিসাইল এবং এক হাজার ৮৭২টি ড্রোন রয়েছে বলে দাবি করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে আট জনই বেসামরিক নাগরিক।

সম্প্রতি আবুধাবির খলিফা ইকোনমিক জোনের কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে পাঁচজন জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।

ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের উসকানিমূলক হামলার কঠোর জবাব দিতে প্রস্তুত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের