আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: আপনার বেপরোয়া আচরণের কারণে একজন বন্ধু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, নিজেকে অবশ্যই সংযত করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলুন। প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
বৃষ রাশি: আপনি আজ কোনও চিন্তার সম্মুখীন হলেও আত্মীয়-স্বজনের মাধ্যমে মানসিক শান্তি পাবেন। এমন, আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান বলেও মনে করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিক ভাবে কাজে লাগান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি যদি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আজ আপনাকে উৎসাহ প্রদান করবেন। আপনার ভালোবাসার মানুষ তাঁর কোনও পারিবারিক অবস্থার কারণে অত্যন্ত রেগে থাকতে পারেন। তাঁকে শান্ত করার চেষ্টা করুন। আপনি আপনার ভাইয়ের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন অথবা জিমে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ বন্ধুদের কাছ থেকে কোনও কাজে সাহায্য নাও পেতে পারেন। যেটি আপনার খারাপ লাগতে পারে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যদিও, আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনি আজ একটি সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। এর ফলে আপনি লাভবান হবেন। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন এবং তাঁদেরকে আপনি উপহার দিতেও পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কোনও বিষয়ে পরামর্শ চাইতে পারেন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ খুব সহজে সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার আজ দূরে কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি ক্লান্ত হয়ে পড়লেও অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: কোনও সমস্যায় রয়েছেন এমন একজনকে আপনি আজ সাহায্য করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও তর্কে জড়িয়ে পড়বেন না। আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ বাড়ির জিনিসপত্র মেরামত করতে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। নিজের গোপন তথ্যগুলি আজ কারোর কাছে প্রকাশ করবেন না। প্রেমের জীবনে আজ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কোনও কাজ খারাপ হওয়ায় আপনি বিরক্ত হতে পারেন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষকে গান শোনাতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মকর রাশি: আপনি আজ একটি সৃজনশীল কাজ করতে পারেন। যার ফলে আপনি মানসিক দিক থেকে চাপমুক্ত থাকবেন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বাড়িতে আজ একটু ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, আজ আপনি ঋণমুক্ত হতে পারেন। আপনি আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করবেন। যেখানে আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ভালোবাসার মানুষকে আজ কোনও অভিমানের কথা জানাবেন না। বাড়িতে আজ আপনার বিবাহ সম্পর্কিত আলোচনা হতে পারে। যেটি আপনি পছন্দ নাও করতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি কিছুটা সময় বের করে কোনও সৃজনশীল কাজ করতে পারেন। একজন আত্মীয়ের মাধ্যমে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

