১৯ জেলায় তীব্র ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি

রোববার,

২৯ মার্চ ২০২৬,

১৪ চৈত্র ১৪৩২

রোববার,

২৯ মার্চ ২০২৬,

১৪ চৈত্র ১৪৩২

Radio Today News

১৯ জেলায় তীব্র ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৬, ২৮ মার্চ ২০২৬

Google News
১৯ জেলায় তীব্র ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি

সপ্তাহান্তের ছুটিতে সারা দেশে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে রাত ১টার মধ্যে দেশের ১৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।

আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে, দেশের উত্তর থেকে দক্ষিণ—প্রায় সব প্রান্তেই এই ঝড়ের প্রভাব পড়বে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে দেশের এই ১৯টি জেলার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকাসহ বড় শহরগুলোতে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে আবহাওয়া বিভাগ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের