নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত এক হাজার ১১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে মাত্র ৯৫টি শনাক্ত করা হয়েছে।
তিনি আরো জানান, বন্যার পর থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা হয়েছে; তবে তিন হাজার ৯১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে, নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে এক হাজার ১২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তাদের ওয়েবসাইটে নিখোঁজ মানুষের সংখ্যা চার হাজার ৮৫৮ বলে উল্লেখ করা হয়েছে এবং জানানো হয়েছে, তাদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।
কর্মকর্তারা বলেছেন, নিখোঁজদের মধ্যে অনেক বেঁচে থাকা মানুষ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোতে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক দিন ধরে বিদেশি দলগুলোও এই অভিযানে সহায়তা করছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ নেপালি ও বিদেশি নাগরিকদের ‘ঘনিষ্ঠ রক্তসম্পর্কের’ স্বজনেরা যদি ডিএনএ পরীক্ষার অনুরোধ করেন, তাহলে তাদের কাছ থেকে নতুন রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করা যেতে পারে
রেডিওটুডে নিউজ/আনাম

