শেখ হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে: প্রসিকিউটর তামিম

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

শেখ হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে: প্রসিকিউটর তামিম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৬, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:২৭, ১৮ নভেম্বর ২০২৫

Google News
শেখ হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে: প্রসিকিউটর তামিম

মানবতার বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে পরষ্ট্রমন্ত্রনালয়ের মাধ্যমে ইন্টারপোলকে জানাবে প্রসিকিউশন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা ও কামালের হাতে সময় রয়েছে মাত্র ২৯ দিন এ কথা জানিয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আর বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠানো হবে। তাদের ফেরাতে ফের আবেদন করা হবে ইন্টারপোলে।
 
শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে উপস্থিতি ছিল সেনা, পুলিশ, বিজিবির। অনেকটা নির্ভার দেখা গেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে। রায় প্রদানকারী তিন সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি। একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।
 
সাজাপ্রাপ্ত পলাতক এ দুই আসামিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম।
 
শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারের সহায়ক হবে বলেও মনে করেন তিনি।

পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা, কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেওয়া হবে তা নির্ধারণ করবে সরকার বলেও জানান তামিম।
 
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার অসুস্থ থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে না আজ।
 
এর আগে, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের