খায়রুল হককে গ্রেপ্তার-হয়রানি না করার হাইকোর্টের আদেশ বহাল

রোববার,

০৯ আগস্ট ২০২৬,

২৫ শ্রাবণ ১৪৩৩

রোববার,

০৯ আগস্ট ২০২৬,

২৫ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সুনির্দিষ্ট মামলা ছাড়া 

খায়রুল হককে গ্রেপ্তার-হয়রানি না করার হাইকোর্টের আদেশ বহাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫০, ৯ আগস্ট ২০২৬

Google News
খায়রুল হককে গ্রেপ্তার-হয়রানি না করার হাইকোর্টের আদেশ বহাল

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেয়া আদেশ আপিল বিভাগেও বহাল রয়েছে। হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার, (৯ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

এর ফলে, সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেয়া আদেশ শুধু তার ক্ষেত্রে বহাল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত দু’টি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১২ মে খায়রুল হক হাইকোর্টে জামিন পান। আদেশের পরে তার আইনজীবীরা জানিয়েছিলেন, সব মামলায় জামিন হওয়ায় আপাতত খায়রুল হকের কারামুক্তিতে আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের