যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার: মির্জা ফখরুল

রোববার,

০৯ আগস্ট ২০২৬,

২৫ শ্রাবণ ১৪৩৩

রোববার,

০৯ আগস্ট ২০২৬,

২৫ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২০, ৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:২০, ৯ আগস্ট ২০২৬

Google News
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, এ কারণে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‌এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় বিরোধী দলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তারা আগের মতো হাসিনার ভাষায় কথা বলছে। বিরোধী দল সব সংকট এখনই সমাধান চায়।  দ্রুত গ্যাস সংকট সমাধান হবে। এছাড়া, সংকট সমাধানে সময় দেয়ার আহ্বান জানান তিনি। 

মির্জা ফখরুল আরও বলেন, ২৪ সালের জুলাই আন্দোলনে হাজারও ছাত্রজনতা ও নারী-শিশুকে হত্যা করা হয়েছে। গত সতের বছর লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন করা হয়েছে। বাংলা সংবাদ

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা, ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান, জিলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের