বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা জানালেন: শিশির মনির

রোববার,

০৯ আগস্ট ২০২৬,

২৫ শ্রাবণ ১৪৩৩

রোববার,

০৯ আগস্ট ২০২৬,

২৫ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা জানালেন: শিশির মনির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৪, ৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:৩৫, ৯ আগস্ট ২০২৬

Google News
বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা জানালেন: শিশির মনির

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, গাজী নজরুল ইসলাম যেহেতু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের অসঙ্গতি নিয়ে কথা বলার এক পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত করতে সরকারের অনুমোদিত নতুন খসড়াকে ‘আন্তর্জাতিক মান থেকে পিছিয়ে যাওয়া’ বলে অভিযোগ করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 

তিনি বলেন, প্রস্তাবিত আইনে গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেয়া এবং তথ্যভান্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে রাখায় কার্যকর তদন্ত ও তথ্য প্রকাশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের