সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমানোর সিদ্ধান্ত

শুক্রবার,

১৭ জুলাই ২০২৬,

১ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

১৭ জুলাই ২০২৬,

১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমানোর সিদ্ধান্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪১, ১৬ জুলাই ২০২৬

Google News
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমানোর সিদ্ধান্ত

প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে এ অনুরোধ জানানো হয়।

এর আগে গত ৯ জুলাই প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি ব্যবস্থাপনা ব্যয় মাসিক ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

ওই চিঠিতে বলা হয়েছিল, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সীমিত সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহারের স্বার্থে গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সুযোগ রয়েছে। বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদন করেছেন বলেও উল্লেখ করা হয়েছিল।

বর্তমানে প্রশাসন ক্যাডারের উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা গাড়ি কেনার জন্য সরকার থেকে সুদমুক্ত ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পান। ওই ঋণে কেনা গাড়ির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য তারা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে পান।

অর্থ মন্ত্রণালয়ের নতুন চিঠির পর গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর প্রস্তাবটি আপাতত কার্যকর হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের