শেখ হাসিনা ফিরলে কী হবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬,

১ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬,

১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

শেখ হাসিনা ফিরলে কী হবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৮, ১৬ জুলাই ২০২৬

Google News
শেখ হাসিনা ফিরলে কী হবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই, তিনি দেশে ফিরলেই আইন অনুযায়ী গ্রেপ্তার হবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাসহ যেসব আসামিরা ভারতে আছেন, তাদেরকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক স্বদিচ্ছার প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে পলাতক হিসেবে আছেন, সেখানে তার কোনো স্ট্যাটাস নেই। তার কাছে কোনো পাসপোর্ট-ট্রাভেল ডকুমেন্ট নেই। তাই অবশ্যই তাকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে।’

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ইস্যু দুই দেশের সামগ্রিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকবেই এবং একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক বহুমাত্রিক হয়।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবার বিচার প্রত্যাশা করছে। তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। যারা হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা এবং আইনের রায় কার্যকর করা সরকারের অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী বলেন, সরকার আন্তরিকভাবে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব এ বিষয়ে অগ্রগতি দেখতে চায়।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। বর্তমানে দেশের বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে ঘোষিত সাজা কার্যকর করতে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি আরও জোরালো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের