চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিতে হলুদ সতর্কতা জারি

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬,

১ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬,

১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিতে হলুদ সতর্কতা জারি  

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৪, ১৬ জুলাই ২০২৬

Google News
চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিতে হলুদ সতর্কতা জারি  

চীনের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ। 

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, মধ্য চীনের হ্যনান, পূর্ব চীনের শানতোং এবং দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল ও কুয়াংতোং প্রদেশে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এসব এলাকায় ১০০ থেকে ২২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।  

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের চিলিন ও হেইলংচিয়াং এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিছুয়ান প্রদেশেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

এ পরিস্থিতিতে খোলা জায়গায় সব ধরনের বাইরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, শহরাঞ্চল, কৃষিজমি ও মাছের ঘেরের পানি নিষ্কাশন ব্যবস্থা পরীক্ষা করা এবং প্রয়োজনীয় বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, চীনে চার স্তরের আবহাওয়া সতর্কতা ব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে লাল সর্বোচ্চ সতর্কতা, এরপর পর্যায়ক্রমে কমলা, হলুদ ও নীল সতর্কতা জারি করা হয়।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের