প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৯, ২৮ জুলাই ২০২৬

Google News
প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দেশের গ্যাস সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে দুর্ঘটনার কারণে কয়েকদিন ধরে আমদানি করা গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে মালয়েশিয়ার একটি কারিগরি বিশেষজ্ঞ দল কাজ করছে।’

তিনি জানান, আগামী সপ্তাহের শুরুতেই দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ার আশা করা হচ্ছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটি আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি সচল হতে পারে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের