গুজরাটে জরুরি অবতরণে বাধ্য হলো ইন্ডিগোর দুবাইগামী ফ্লাইট

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

গুজরাটে জরুরি অবতরণে বাধ্য হলো ইন্ডিগোর দুবাইগামী ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ২৮ জুলাই ২০২৬

Google News
গুজরাটে জরুরি অবতরণে বাধ্য হলো ইন্ডিগোর দুবাইগামী ফ্লাইট

বিমানের কেবিনে ধোঁয়া শনাক্ত হওয়ার পর জরুরি পরিস্থিতিতে গুজরাটের রাজকোট বিমানবন্দরে অবতরণ করেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী ওই ফ্লাইটটি নিরাপত্তার স্বার্থে রাজকোটে অবতরণ করতে বাধ্য হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ জানিয়েছে, গতকাল সোমবার সালে ১৯৪ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর উড়োজাহাজটি। ফ্লাইট নম্বর ছিল ৬ই ১৪৫২।

কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজটির কার্গো অংশ থেকে ধোঁয়া উঠতে দেখে তা পাইলটকে জানান একজন ক্রু। তারপর পাইলট তাৎক্ষণিকভাবে গুজরাটের রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

বিমানের ১৯৪ জন যাত্রীর সবাই সম্পূর্ণ অক্ষত ছিলেন। রাজকোট বিমানবন্দরে নামার পর তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে ইন্ডিগো এয়ারলাইন্স।

ঠিক কী কারণে বিমানের কার্গো অংশ থেকে ধোঁয়া উঠছিল- সে সম্পর্কে কিছু জানা যায়নি। ইন্ডিগো এয়ারলাইন্স থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ধোঁয়ার উৎস ও কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

ভারতের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স। দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে সংস্থাটির। ভারতের ৮০টি এবং বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি গন্তব্যে উড়োজাহাজ পরিচালনা করছে ইন্ডিগো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের