ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২৮ জুলাই ২০২৬

Google News
ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

চুক্তি না হলে ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনসহ সেতু ও অন্যান্য বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলেও আবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে। তিনি বলেন, ‘পিকঅ্যাক্স মাউন্টেন কোনো বড় সমস্যা নয়। ইরানের বিরুদ্ধে আমাদের অবস্থান এখন খুবই শক্তিশালী।’ তবে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা তিনি এড়িয়ে যেতে চান বলেও উল্লেখ করেন। তার ভাষায়, ‘আমি এটি করতে চাচ্ছি না।’

একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এছাড়া তিনি আরও দাবি করেন, প্রয়াত কট্টর সিনেটর লিন্ডসে গ্রাহাম তাকে ‘ইরানের বাকি অংশ ধ্বংস না করে’ চুক্তি করার পরামর্শ দিয়েছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের