দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ২৮ জুলাই ২০২৬

Google News
দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

সূত্রে বরাতে জানা গেছে, দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), আলী মিয়র ছেলে আপন আহমেদ (২৩), নারায়নগঞ্জের আলীরটেক এলাকার মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ, একই এলাকার ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল, ফতুল্লার মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন, মুন্সিগঞ্জের মৃত সালাম বেপারির ছেলে মো. রাজিক (৫৫)। 

স্থানীয় সূত্রের দাবি, নিহতদের সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লা থানার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়ন এলাকায়। আহত আরেকজনের বাড়ি মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকায়।

দক্ষিণ আফ্রিকা কেনো যে পাঠালাম। অর্থের অভাবে ছেলেকে বিদেশে কেনো পাঠালাম। আল্লাহ আমাকে নিয়ে যেতে, কেন পোলারে নিলে। এভাবে কাদঁছিলো দক্ষিণ আফ্রিকায আগুন নিহত মোহাম্মদ আপনের বাবা মুদি দোকানী আলী হোসেন। চার বছর আগে এলাকার পরিচিত রওশন মেম্বারের শপে চাকরির  পাঠিয়ে ছিলেন। ভালো ভাবে চলছিল জীবন।

বাবাকে আসতে বলেছিল ছেলে 

দক্ষিণ আফ্রিকায় আগুন নিহত নুর মোহাম্মদের সঙ্গে গত রাতে কথা বলেছিল ছেলে মো. সিয়াম হোসেন। বাবা জানান দেড় মাসের পারমিট নিয়েছি, কিছু কামাই হবে। তারপর চলে আসবো। বাবা এমন কথায় বলেছিলাম দেড় মাস থাকা লাগবে না চলে আসো।

দক্ষিণ আফ্রিকায় নিহত ফয়সাল হোসেনের বিষয়ে ভালো খবর পাওয়ার আশায় প্রবাসী দেবরের কাছে ফোন দেন মা। ভিডিও কলে দেবরকে ফোন দিয়ে তিনি বলেন, এক ছেলে এক মেয়ে মধ্যে ছেলেটা নাকি মরে গেছে।  ওরে ভাই পোলাডারে খুইজ্জা ভালো খবর দে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

এর আগেও দেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ২০১৮ সালের ২০ অক্টোবর নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে আগুন লেগে ফেনীর দাগনভূঞা উপজেলার একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৪ সালের ৩০ অক্টোবর কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের