জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ২৮ জুলাই ২০২৬

আপডেট: ১৯:২৮, ২৮ জুলাই ২০২৬

Google News
জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং সেন্টারের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর কুমামোতো শহরের এইওন মলে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কিউশু দ্বীপের স্থলভাগে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ভূমিকম্পের পর অল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কুমামোতো অঞ্চলের এইওন মলের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন।

অন্যদিকে কাশিমা শহরের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, একটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বহু মানুষ আটকা পড়েছেন।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। দেশটিতে প্রতিবছর গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের