টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দেশব্যাপী ‘এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো- রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।
এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে এই গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, উন্নত স্বাস্থ্যসেবা, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো এবং বিশুদ্ধ পানি ও আধুনিক স্যানিটেশনের ব্যবস্থা করা হবে।
দেশের টেকসই উন্নয়নে বর্তমান সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

