ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সোমবার,

১০ আগস্ট ২০২৬,

২৬ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

১০ আগস্ট ২০২৬,

২৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫১, ১০ আগস্ট ২০২৬

Google News
ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ওই গৃহবধূকে (৪০) নিজ ঘরে একা পেয়ে ধর্ষণ করেন আসকর আলী ও জাহিদুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর আদালতে মামলা করেন।

মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সোমবার দুই আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের