রোববার,

২৫ অক্টোবর ২০২৬,

৯ কার্তিক ১৪৩৩

রোববার,

২৫ অক্টোবর ২০২৬,

৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

গাজীপুরে গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৩, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৫৪, ২৪ অক্টোবর ২০২৬

Google News
গাজীপুরে গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে পশ্চিম শৈলডুবি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সব মিলিয়ে বর্তমানে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের