ষড়যন্ত্র শুরু করেছে একটি দল, জনগণ তাদের গুপ্ত নামে ডাকে: তারেক রহমান

বুধবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৬,

২২ মাঘ ১৪৩২

বুধবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৬,

২২ মাঘ ১৪৩২

Radio Today News

ষড়যন্ত্র শুরু করেছে একটি দল, জনগণ তাদের গুপ্ত নামে ডাকে: তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ষড়যন্ত্র শুরু করেছে একটি দল, জনগণ তাদের গুপ্ত নামে ডাকে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের জনসভার প্রধান শপথ- ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ বুধবার (৪ জানুয়ারি) ফরিদপুরে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় সভায় উপস্থিত সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।  

তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন করেছেন এ দেশের সংগ্রামী জনতা। চব্বিশে ছাত্র-জনতা রাস্তায় নেমে জীবন দিয়ে সেই স্বাধীনতা রক্ষা করেছেন। মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। এটা ধরে রাখতে হবে।’

তিনি বলেন, ‘এখানকার যারা আমাদের প্রার্থী, তারা যেসব কথা বলেছে, তা বাস্তবায়ন করতে হলে আপনাদের সমর্থন ছাড়া সম্ভব নয়।’

তারেক রহমান বলেন, ‘জনগণের কথা বলার অধিকার, ভোটের অধিকারের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। জনগণ দেখেছে, তারা বিভিন্ন পরিস্থিতিতে তাদের রূপের পরিবর্তন করে। জনগণের ওপর এদের আস্থা নেই। এরা জনগণকে কীভাবে অপমাণিত করে তার দুটো প্রমাণ দিচ্ছি আমি।’ 

তিনি বলেন, ‘এই যে গুপ্তের দল। এই দলের প্রধান আপত্তিকর কথা বলেছে এ দেশের খেটে খাওয়া মা-বোনদের বিরুদ্ধে। যে দলের প্রধান খেটে খাওয়া মা-বোনদের নিয়ে নোংরা চিন্তা করে, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি? পারি না। এর প্রমাণ তারা একাত্তর সালেও দিয়েছে।’ 

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এরা মুখে বলে একটা, কাজ করে আরেকটা। যাদের নিজ দেশের মা-বোনদের প্রতি সম্মান নেই, তাদের কাছে আমরা ভালো কিছু আশা করতে পারি না।’ 

তিনি বলেন, ‘তারা বলেছে, ১২ তারিখ পর্যন্ত তারা জনগণের পা ধরে থাকবে, ১৩ তারিখ থেকে জনগণ নাকি তাদের পা ধরবে। তাদের চিন্তা কেমন! জনগণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই।’ 

তারেক রহমান বলেন, ‘আমরা বিভন্ন জায়গায় বিভিন্ন খবর দেখছি। এই গুপ্তদের কেউ কেউ মা বোনদের কাছে বিকাশ নাম্বার চাইছে। তারা বাংলাদেশের মানুষের সঙ্গে অনৈতিক কাজ করছে। তারা অনৈতিক কাজ দিয়ে শুরু করেছে। কীভাবে তারা মানুষকে সুশাসন দেবে?’ 

তিনি বলেন, ‘বহু কিছু বিষর্জনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। তা রক্ষা করতে হবে। ষড়যন্ত্র চলছে। ১২ তারিখে এটা রুখে দিতে হবে।’ 

তারেক রহমান বলেন, ‘এখন সময় এসেছে দেশ গঠনের। এখন খাল খনন, নতুন স্কুল-কলেজ নির্মাণ, নদী খনন, কৃষকদের সুবিধার জন্য হিমাগারসহ বিভিন্ন কাজ আমাদের বাকি আছে।’ এগুলো কাজ করতে এগিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের