বাবা-মা’র কবর জিয়ারতে নির্বাচনি প্রচারণা শেষ করেছেন তারেক রহমান

মঙ্গলবার,

১০ ফেব্রুয়ারি ২০২৬,

২৮ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

১০ ফেব্রুয়ারি ২০২৬,

২৮ মাঘ ১৪৩২

Radio Today News

বাবা-মা’র কবর জিয়ারতে নির্বাচনি প্রচারণা শেষ করেছেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বাবা-মা’র কবর জিয়ারতে নির্বাচনি প্রচারণা শেষ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ করে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (সোমবার, ৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজের নির্বাচনি প্রচারণা শেষ করেন তিনি।

প্রচারণার শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনে ছুটে বেড়ান বিএনপি চেয়ারম্যান। আসনগুলোতে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এছাড়া বিরোধীদের ষড়যন্ত্র থেকে ভোটারদের সতর্কও করেন তিনি।

এরপর প্রচার-প্রচারণা শেষ করে বাবা-মায়ের কবরের উদ্দেশে যান তিনি। সেখানে বাবা-মা’র কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, করেন মোনাজাত। এসময় তার সঙ্গে দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের